1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

১৬ অক্টোবর এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতিতে শিক্ষা বোর্ড

এইচএসসির ফল প্রকাশে প্রস্তুত শিক্ষা বোর্ড, লক্ষ্য ১৬ অকচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে তারিখটি প্রস্তাব হিসেবে পাঠাবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত এক শিক্ষা বোর্ড চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, “১৬ অক্টোবর ফল প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ওই তারিখে ফল প্রকাশ করা হবে।”

এর আগে বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, নিয়ম অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তবে ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, “ফল তৈরির কাজ শেষ। বোর্ডগুলো তিনটি সম্ভাব্য তারিখ দেবে, তার মধ্যে ১৬ অক্টোবরকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।”

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, এবং শেষ হয় ১৯ আগস্ট। কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখের বেশি পরীক্ষার্থী।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews