যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
হেল্প সেন্টার স্বাস্থ্য আপডেট
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। তবে যেসব শিশু জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের আপাতত টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে।
আগামী ৫ এপ্রিল সকাল ৯টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় জরুরি ভিত্তিতে কার্যক্রম চালানো হবে, পরে তা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়তা করবে।
এই কর্মসূচির লক্ষ্য আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে, পবিত্র ঈদুল আজহা–এর আগেই সম্পন্ন করা। সরকারের লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে টিকার আওতায় আনা।
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর দিকনির্দেশনায় এই জরুরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
প্রথম ধাপে যেসব উপজেলায় কার্যক্রম শুরু হবে, তার মধ্যে ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুরসহ দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এস.এম জিয়াউদ্দিন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
Leave a Reply