যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
ত্রিশাল হেল্প সেন্টার আন্তর্জাতিক আপডেট
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফজল শেকারচি। একই সঙ্গে তিনি আঞ্চলিক মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর গোপন ঘাঁটির তথ্য ইরানকে জানায়।
বুধবার (১১ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ডিফা প্রেস–এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
শেকারচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানি সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পেরে সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে। তিনি এসব হামলাকে ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধ’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এসব হামলার উপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে এবং খুব শিগগিরই এর প্রতিশোধ নেওয়া হবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালানো হবে।
ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। এজন্য মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমেরিকান–জায়নবাদী বাহিনীর গোপন ঘাঁটির অবস্থান সম্পর্কে তথ্য দিলে ইরান নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে।
তিনি আরও দাবি করেন, শত্রুপক্ষ অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। 🌍
Leave a Reply