ঢাকা–১৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
হেল্প সেন্টার জাতীয় আপডেট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা–১৩ (মোহাম্মদপুর) আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগ।
বুধবার (১১ মার্চ) অভিযোগের মামলাটি শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেন–এর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, ঢাকা–১৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন মাওলানা মামুনুল হক, যিনি খেলাফত মজলিস–এর আমির।
আরও কয়েকটি আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
ঢাকা–১৩ ছাড়াও গাইবান্ধা–৫, ঢাকা–৫, পাবনা–৩ ও কুষ্টিয়া–৪ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাখা হবে।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২৫টির বেশি প্রার্থী নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন
Leave a Reply