1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক
ঢাকা | ত্রিশাল হেল্প সেন্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত কর্মকর্তার নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এদিকে একই রাতে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার সূত্র ধরে ওই এলাকায় অভিযান চালানো হয়।
জামায়াতে ইসলামী জানিয়েছে, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স আইডিটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর বিকেল ৪টা ৩৭ মিনিটে একটি আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে বিকেল ৫টা ৯ মিনিটে আইডিটির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয় এবং বিকেল ৫টা ২২ মিনিটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ঘটনার পর সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়। জামায়াতের দাবি, তদন্তে দেখা গেছে একটি ফিশিং ই-মেইলের মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ওই ই-মেইলটি বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো হয়।
এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতি জানাতে দাবি জানিয়ে মঙ্গলবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল বঙ্গভবনে লিখিত অভিযোগ জমা দেয়। প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews