1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা নিষিদ্ধ আ. লীগ নেতাকে জেলগেটে মালা পরিয়ে বরণ করলেন বিএনপির এমপি ইরানে হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবেরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন সেনারা ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহতের দাবি

বাংলাদেশকে দেওয়ার জন্য ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান সরকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার

বাংলাদেশকে দেওয়ার জন্য ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

পাকিস্তান সরকার বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ১ লাখ টন চাল কেনার উদ্যোগ নিয়েছে। এ জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) একাধিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করেছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন।

টিসিপির বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ২০ নভেম্বর টেন্ডার আহ্বান করা হয় এবং মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিট।

দরপত্রে বলা হয়েছে—করাচি বন্দর দিয়ে ব্রেক-বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রপ্তানির জন্য লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনা হবে। স্থানীয় কোম্পানি, অংশীদারিত্ব প্রতিষ্ঠান ও একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র চাওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ আছে—

চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করতে হবে।

কোনো দুর্গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় বা আক্রমণের চিহ্ন থাকা যাবে না।

মানুষের ব্যবহারের জন্য সম্পূর্ণ উপযোগী হতে হবে।

২০২৫ সালে এটি দুই দেশের মধ্যে দ্বিতীয় বড় চাল বাণিজ্য উদ্যোগ। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও বাংলাদেশ সরাসরি সরকারি পর্যায়ে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে বাণিজ্য পুনরায় শুরু করে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামাবাদ ও ঢাকার সম্পর্কের উন্নতি ঘটছে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews