1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান ইরান ইস্যুতে মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির ঢাকা–১৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ মোজাইক ডিফেন্স কী? সাদ্দাম হোসেনের পরিণতি দেখে যে কৌশল নেয় ইরান ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরাইলে আহত ১৯১ এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা নিষিদ্ধ আ. লীগ নেতাকে জেলগেটে মালা পরিয়ে বরণ করলেন বিএনপির এমপি

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

ত্রিশাল হেল্প সেন্টার নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ মোট ৩৭ জন শীর্ষ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস।

শুক্রবার (৭ নভেম্বর) এই পরোয়ানা জারি করা হয়। অভিযুক্তদের মধ্যে আছেন—

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ

জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির

সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির

তুরস্ক অভিযোগ করেছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান ছিল পরিকল্পিত গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। এছাড়া গাজায় তুরস্ক নির্মিত তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরাইলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় যুক্ত হয়েছিল।

এদিকে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেছেন, তুরস্কের এই পদক্ষেপ প্রেসিডেন্ট এরদোগানের রাজনৈতিক প্রচারণার অংশ।

বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় ১০ অক্টোবর থেকে নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

📢 ত্রিশাল হেল্প সেন্টার – জনগণের কণ্ঠ, সত্যের পথ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews