🌍 গাজা দখল ঠেকাতে জরুরি ওআইসি বৈঠক ডাকল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক | ৯ আগস্ট ২০২৫
ইসরাইলের গাজা দখলের পরিকল্পনা ঠেকাতে জরুরি বৈঠক ডাকছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, ওআইসি’র চেয়ারম্যান দেশ হিসেবে তারা দ্রুত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে।
তিনি কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, তুরস্ক ও মিশর একসঙ্গে ইসরাইলের সম্প্রসারণবাদী ও গণহত্যামূলক নীতির বিরুদ্ধে অবস্থান নেবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, অনাহারে মারা গেছেন আরও অনেকে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় মানবিক সহায়তা হিসেবে তুরস্ক এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার টন পণ্য পাঠিয়েছে।
Leave a Reply