🖋️ খুলনা ব্যুরো | প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, রাত ১১:১২ | আপডেট: রাত ১১:১৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এখন একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। গোপালগঞ্জে যে সহিংস তাণ্ডব তারা চালিয়েছে, তা যেকোনো সময় যেকোনো স্থানে কারো ওপর হতে পারে। এটা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রকাশ্য নমুনা।”
বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এছাড়া পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচিও অব্যাহত থাকবে।
নাহিদ ইসলাম জানান, প্রশাসনের নিরাপত্তা ক্লিয়ারেন্স নিয়েই এনসিপি নেতারা গোপালগঞ্জে প্রবেশ করেন। কিন্তু তারপরও, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।
তিনি বলেন,
“আমাদের সমাবেশ মঞ্চে পৌঁছার আগেই তা হামলার শিকার হয়। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়, ইউএনও’র গাড়িও ভাঙচুর করা হয়। এটি নিছক রাজনৈতিক সহিংসতা
Leave a Reply