:
📍 প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, রাত ১১:৩৩
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন দফা দাবি উত্থাপন করেছে।
বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন,
“গোপালগঞ্জে জুলাই সম্মুখসারীর নেতাদের ওপর হামলার মাধ্যমে সরকার সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার নতুন রূপ দেখিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা তিন দফা দাবি জানাচ্ছি, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে ছাত্র জনতা রাজপথে নেমে আসবে।”
সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন,
“নারী নেত্রীদের লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এটা নতুন বাংলাদেশের জন্য লজ্জাজনক। আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে বুধবার ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনা দেশব্যাপী রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে দেয়। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে।
✍️ প্রতিবেদন: ত্রিশাল হেল্প সেন্টার
Leave a Reply