1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

সৌদিতে নারী চালক দিয়ে বিশেষ সেবা চালু করছে উবার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার

সৌদিতে নারী চালক দিয়ে বিশেষ সেবা চালু করছে উবার

সৌদি আরবে নারী চালকদের দিয়ে বিশেষ রাইড-শেয়ারিং সেবা চালু করতে যাচ্ছে উবার। এই সেবা শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত থাকবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন কার্যক্রম চালু হবে। খবর গালফ নিউজ-এর।

সোমবার (১৪ জুলাই) রিয়াদে “নারীদের দ্বারা, নারীদের জন্য” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে উবার সৌদি আরবে এই উদ্যোগের ঘোষণা দেয়।

উল্লেখ্য, ২০১৮ সালে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের সাত বছর পর এবার উবার নারী চালকদের মাধ্যমে ব্যবসা শুরু করতে যাচ্ছে। ধাপে ধাপে দেশটির সব বড় শহরে সেবাটি ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পুরোপুরি চালু হলে নারী যাত্রীরা উবার অ্যাপে নারী চালক বেছে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া আগেই রাইড প্রি-বুক করার ব্যবস্থাও থাকবে।

উবার জানায়, সৌদির সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এর আগে ইরাক ও ইরানে নারী চালক সেবা চালু ছিল, যেখানে বিশেষ করে পুরুষ সঙ্গী ছাড়া চলাচলকারী নারীদের কাছে এই সেবা বেশ জনপ্রিয়।

  • ২০১০ সালে প্রতিষ্ঠিত উবার এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৫৮ বিলিয়ন যাত্রা সম্পন্ন করেছে। যোগাযোগ সেবার দুনিয়ায় উবারের এই উদ্যোগকে একটি নতুন মাত্রা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews