📅 প্রকাশিত: ১০ জুলাই ২০২৫
📍 স্থান: ঢাকা
✍️ ত্রিশাল হেল্প সেন্টার নিউজ ডেস্ক
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি অফিস স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
🔹 জাতিসংঘের নির্যাতন এবং অমানবিক আচরণের বিরুদ্ধে কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদিত।
🔹 সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিল করে সম্মানসূচক ও বাস্তবভিত্তিক সম্বোধন প্রবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
🔹 এ নিয়ে পর্যালোচনার জন্য ২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে –
বৈঠকে ফেনী ও নোয়াখালী জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়।
🔸 ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত করা হয়েছে।
🔸 মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা অনুমোদিত।
🔸 বিশ্বব্যাংকের অর্থায়নে বাঁধ, প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়ন চলছে।
🔹 মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পেয়েছে।
Leave a Reply