আন্তর্জাতিক ডেস্ক | ত্রিশাল হেল্প সেন্টার
প্রকাশ: ২০ জুন ২০২৫ | সময়: ০৯:২৪ AM
ইরানে সামরিক গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর বৃহস্পতিবার এই নিয়োগ চূড়ান্ত করেন।
মাজিদ খাদামি দায়িত্ব নিচ্ছেন সদ্য নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থানে।
তিনি ১৫ জুন ইসরাইলি বিমান হামলায় নিহত হন, যা ১৩ জুন থেকে ইরানে ইসরাইলের অভিযানের অংশ হিসেবে শুরু হয়েছিল।
এর আগে ইসরাইলি হামলার প্রথম দিনেই আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হন। এরপর তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর।
গত এক সপ্তাহ ধরে ইরান-ইসরাইল দ্বন্দ্ব ভয়াবহ রূপ নিয়েছে। ইসরাইলের টার্গেট করা হামলায় একাধিক গুরুত্বপূর্ণ ইরানি সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। জবাবে ইরানও চালিয়ে যাচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা।
বিশ্লেষকরা বলছেন, এই নতুন নিয়োগ ইরান তার গোয়েন্দা ব্যবস্থাকে আরো কার্যকর ও প্রতিশোধমূলক কৌশলে ঢেলে সাজানোর প্রস্তুতি হিসেবে নিচ্ছে।
Leave a Reply