আন্তর্জাতিক ডেস্ক | ত্রিশাল হেল্প সেন্টার
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৯:৫৫
ইরানজুড়ে গত ২৪ ঘণ্টা ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস।
সংস্থাটি এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বার্তায় জানায়,
“চলমান এই ব্ল্যাকআউট ২০১৯ সালের নভেম্বরের বিক্ষোভের পর থেকে ইরানে সবচেয়ে গুরুতর পর্যবেক্ষণযোগ্য ইন্টারনেট বিচ্ছিন্নতা। এটি এমন এক সময় যখন জনগণের জন্য যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি।”
ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,
“ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে শত্রুরা যাতে নাগরিকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করতে না পারে, সেজন্যই সাময়িকভাবে ইন্টারনেট সীমিত করা হয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাকে রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জরুরি তথ্যপ্রাপ্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
Leave a Reply