1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান ইরান ইস্যুতে মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির ঢাকা–১৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ মোজাইক ডিফেন্স কী? সাদ্দাম হোসেনের পরিণতি দেখে যে কৌশল নেয় ইরান ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরাইলে আহত ১৯১ এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা নিষিদ্ধ আ. লীগ নেতাকে জেলগেটে মালা পরিয়ে বরণ করলেন বিএনপির এমপি ইরানে হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের

আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হবে না” — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৫ বার

“আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হবে না” — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ২৫ মে ২০২৫:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকুন।” রোববার রাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন,
“আমরা বড় যুদ্ধাবস্থার মধ্যে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশকে অস্থিতিশীল করতে নানারকম চেষ্টা চলছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভাজন থেকে রক্ষা পেতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে যেটুকু অর্জন করেছি, তা ধরে রাখতে হবে এবং সামনে এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন,
“সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি নিজেকে অপরাধী ভাবব। সবাই একসঙ্গে বসায় আমি সাহস পাচ্ছি।”

ড. ইউনূস বলেন,
“অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের একটি বিরল সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আবার একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যাতে দেশ অগ্রসর হতে না পারে, সবকিছু ধ্বংস হয়ে যায়, এবং আমরা আবার গোলামির শৃঙ্খলে আবদ্ধ হই। আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন দেশের কোনো ক্ষতি হবে না।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews