1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান ইরান ইস্যুতে মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির

ময়মনসিংহ জেলা কমিটির অনুমোদন পেল ব্যাটারিচালিত যানবাহন ফেডারেশন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার

ময়মনসিংহ জেলা কমিটির অনুমোদন পেল ব্যাটারিচালিত যানবাহন ফেডারেশন

রাকিবুল হাসান ফরহাদ
বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ময়মনসিংহ জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সভাপতি মোঃ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলামের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।

কমিটিতে মোট ২৫ জন সদস্য রয়েছেন। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদ আব্দুল্ললাহ আল মাহিনের পিতা মোঃ জামিল হোসেন সোহেল এবং সাধারণ সম্পাদক জোবায়ের মোঃ রোপেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে আছেন শহীদ সাগরের পিতা মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মোঃ ফরহাদ, অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ সহ আরও অনেকে।

কমিটিতে নারী প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শাকিলা আক্তার, এবং সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সীমা আক্তার।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহে ব্যাটারি চালিত যানবাহনের চালকদের অধিকার, নিরাপত্তা এবং প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে বলেন, “আমরা পরিবেশবান্ধব যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে, এবং চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করব।”

সংগঠনটি ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম পরিচালনা করছে এবং পরিবেশবান্ধব যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews