1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিখোঁজ মার্কিন সেনা নিয়ে ধোঁয়াশা, স্পষ্ট নয় উদ্ধার অভিযান সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা করতে সরকারি দলের মুলতবি প্রস্তাব তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ

কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের: ধর্ম উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার

কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের: ধর্ম উপদেষ্টা

হবিগঞ্জের বানিয়াচঙ্গে এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন জানিয়েছেন, কওমি সনদের বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, বরং এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। তিনি বলেন, “আমি এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে আশ্বাস দিয়েছেন। এখন আমাদের দেখতে হবে, কওমি সনদ ও সুবিধা যারা নিতে চান, তারা কতটা প্রস্তুত। তারা চাইলে, আমরা প্রস্তুত আছি।”

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার ‘জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা এবং তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি স্যায়িদ আসজাদ মাদানী। সভাপতিত্ব করেন সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান।

ধর্ম উপদেষ্টা আরও জানান, এবারের হজ ব্যবস্থাপনায় খরচ কমানো হয়েছে, সেবার মান বাড়ানো হয়েছে এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হাজিদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান ও মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীসহ অনেকে আলোচনা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews