1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা করতে সরকারি দলের মুলতবি প্রস্তাব তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা করতে সরকারি দলের মুলতবি প্রস্তাব

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩ বার

সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা করতে সরকারি দলের মুলতবি প্রস্তাব
হেল্প সেন্টার জাতীয় আপডেট
সংসদে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব এনেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। প্রস্তাবটি গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার উত্থাপিত এই প্রস্তাবের ওপর আগামী ৫ এপ্রিল দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে বলে স্পিকার জানান। তিনি বলেন, দেশের সংসদীয় ইতিহাসে এটি একটি বিরল ঘটনা—৫৩ বছরের মধ্যে প্রথমবার সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে।
এর আগে ৩০ মার্চ স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল একই বিষয়ে একটি মুলতবি প্রস্তাব দিলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাব আনলেও তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ঘটনার প্রতিবাদে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে।
প্রস্তাব উত্থাপন করে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও ত্যাগের পর ‘জুলাই জাতীয় সনদ’ এসেছে, যা দেশের ভবিষ্যৎ পথনির্দেশনা হিসেবে কাজ করবে। এতে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন ও সংস্কারের প্রস্তাবনা রয়েছে।
তিনি কার্যপ্রণালি বিধির ৬২ ধারা অনুযায়ী সংসদের কার্যক্রম স্থগিত রেখে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার কার্যপ্রণালি বিধির ৬৫(২) ধারা অনুযায়ী প্রস্তাবটি গ্রহণ করে নির্ধারিত সময়ে আলোচনার অনুমতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews