শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী
ত্রিশাল হেল্প সেন্টার অনলাইন আপডেট
দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে হলে অন্তত স্নাতক পাস হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বক্তব্য রাখছেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
সোমবার (১৬মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ডিগ্রি কলেজ ছাড়া ইন্টারমিডিয়েট কলেজ, প্রাইমারি স্কুলসহ সব স্কুল ও মাদরাসার ম্যানেজমেন্ট কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে।
ভর্তি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি বাতিল করা হবে। এর পরিবর্তে সহজ ও সাধারণ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এবং কোনো প্রতিযোগিতামূলক চাপ রাখা হবে না।
মন্ত্রী আরও বলেন, ভর্তিতে লটারি ব্যবস্থা অনেকটা জুয়ার মতো। তাই শিক্ষাব্যবস্থায় এ ধরনের পদ্ধতি থাকা উচিত নয়। দীর্ঘদিন গবেষণা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ভর্তি পরীক্ষা ঘিরে কেউ কোচিং বাণিজ্য করার চেষ্টা করলে সরকার তা কঠোরভাবে দমন করবে। প্রয়োজনে সরকার নিজস্ব ব্যবস্থায় ইনহাউজ কোচিংয়ের উদ্যোগ নেবে। 📚
ত্রিশাল হেল্প সেন্টার পক্ষ থেকে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
Leave a Reply