1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা নিষিদ্ধ আ. লীগ নেতাকে জেলগেটে মালা পরিয়ে বরণ করলেন বিএনপির এমপি ইরানে হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবেরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন সেনারা ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহতের দাবি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২ বার

ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার

পটুয়াখালীর লিজা আক্তার ছোটবেলায় বাবা-মাকে হারান। বিয়ের পর স্বামী তাকে ছেড়ে চলে যান। দুই সন্তানের ভবিষ্যতের আশায় দুই বছর আগে তিনি সৌদি আরবে যান। কিন্তু সেখানে চারবার হাতবদল ও অমানবিক নির্যাতনের যৌন শিকার হন। ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত ৯ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। এয়ারপোর্টে তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (পিবিআই) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে পাঠায়। বর্তমানে তিনি ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রিজিয়া বেগম ছয় বছর আগে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। সেখানে দীর্ঘ সময় কাজ করানো, কম খাবার দেওয়া এবং নির্যাতনের শিকার হন। অসুস্থ হয়ে পড়ার পর পরিবার থেকে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় পাঁচ বছর খোঁজ পাওয়া যায়নি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকার বিমানবন্দরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ও পিবিআই-এর সহযোগিতায় পরিচয় শনাক্ত হয়ে ১৩ দিন পর তিনি পরিবারের কাছে ফিরে যান। বর্তমানে তাঁকে মানসিক সুস্থতার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

লিজা ও রিজিয়ার মতো নারীর সংখ্যা বর্তমানে অনেক। গত এক দশকে বাংলাদেশ থেকে নারী অভিবাসীর সংখ্যা বেড়েছে। বিএমইটির তথ্য অনুযায়ী, বর্তমানে ১০ লাখের বেশি নারী বিদেশে কাজ করছেন। তবে তাদের মধ্যে কতোজন দেশে ফিরেছেন, তার সঠিক তথ্য নেই। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, গত সাত বছরে অন্তত ৭০ হাজার নারী দেশে ফিরে এসেছেন, যাদের বেশিরভাগই নিপীড়নের শিকার হয়েছেন। এছাড়া অন্তত ৮০০ নারীর লাশ দেশে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত ৬ হাজারের বেশি নারী মানব পাচারের শিকার হয়েছেন।

এমন পরিস্থিতিতে কাল, ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য ‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক’। এর মাধ্যমে দেশে থাকা নারীর পাশাপাশি প্রবাসে থাকা নারীরও অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews