1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা নিষিদ্ধ আ. লীগ নেতাকে জেলগেটে মালা পরিয়ে বরণ করলেন বিএনপির এমপি ইরানে হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবেরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন সেনারা ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহতের দাবি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

ইরানে হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫ বার

ইরানে হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের
হেল্প সেন্টার আন্তর্জাতিক আপডেট
ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও নৌবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বি-২ স্টিলথ বোম্বার থেকে ইরানের ভেতরে লুকানো ব্যালিস্টিক মিসাইলের মজুত রাখা লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ২,০০০ পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় রাজধানী তেহরানসহ ইরানজুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার বাহিনী। এসব হামলার লক্ষ্য ছিল মূলত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিভিন্ন সামরিক স্থাপনা।
মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল কুপার জানান, ইরানের বিরুদ্ধে নৌ-অভিযান আরও তীব্র করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে ২৪টি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেও বর্তমানে সেই সংখ্যা ৩০টিরও বেশি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মার্কিন দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা প্রায় ৯০% এবং ড্রোন হামলা ৮৩% কমে গেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে এখন পর্যন্ত ৯৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews