সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
হেল্প সেন্টার জাতীয় আপডেট
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক চিঠিতে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠাতে হবে।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply