1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩ বার

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী
হেল্প সেন্টার জাতীয় আপডেট
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, আগের কিছু আমদানি চালান বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়েছে। যুক্তরাষ্ট্র বিষয়টি তাদের সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মজুদ পরিস্থিতি নিয়ে তিনি জানান, সংরক্ষিত জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিকল্প উৎস থেকেও জ্বালানি আনার চেষ্টা চলছে। বর্তমানে মজুদ জ্বালানি দিয়ে মার্চ মাস পর্যন্ত চলা সম্ভব হলেও ঈদের সময় পর্যন্ত কিছুটা সংকট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তবে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না—এ জন্য সবাইকে বিদ্যুতের অপচয় বন্ধে সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews