1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন সেনারা

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭ বার

পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন সেনারা
হেল্প সেন্টার আন্তর্জাতিক আপডেট
পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভ চলাকালে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এরই অংশ হিসেবে করাচির মার্কিন কনস্যুলেটের সামনে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছিল।
পরবর্তীতে দুই মার্কিন কর্মকর্তা জানান, ঘটনার সময় মার্কিন মেরিন সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। তবে মেরিনদের গুলিতে কেউ হতাহত হয়েছে কি না—তা এখনো নিশ্চিত নয় বলেও তারা উল্লেখ করেছেন। একই সঙ্গে বেসরকারি নিরাপত্তাকর্মী বা স্থানীয় পুলিশও গুলি চালিয়েছিল কি না, সেটিও স্পষ্ট নয়।
এদিকে সিন্ধু প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘নিরাপত্তা’ সদস্যরা গুলি চালিয়েছে, তবে তারা কোন বাহিনীর—তা নির্দিষ্ট করে বলা হয়নি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিন্ধু প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল মেমন একটি উচ্চক্ষমতাসম্পন্ন যৌথ তদন্ত দল (জেআইটি) গঠনের কথা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ হতে পারে।
উল্লেখ্য, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি না থাকলেও দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর নিরাপত্তায় মার্কিন মেরিন সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews