1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ স্যাটেলাইট ছবিতে আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ে ক্ষতির চিত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত—রয়টার্স ইরানের পাল্টা হামলায় কাঁপলো ইসরাইল, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার জামাতে ইসলামী সহ ইসলামিক দলগুলোর ১১ জোটে—কৌশলী জামাত লাভবান নাকি অন্যরা লাভবান? ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীকে তালাকের নির্দেশ—বিএনপি এমপি ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা জামিনে মুক্ত হলেই আ. লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭ বার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ  , তেহরানে আবার বিস্ফোরণের শব্দ
হেল্প সেন্টার আন্তর্জাতিক আপডেট
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর দাবি করা হয়েছে। একই সময়ে রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বিবৃতি প্রচার করা হয়, যেখানে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এক উপস্থাপক কান্নাজড়িত কণ্ঠে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথাও জানান।
খবরে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ শিগগিরই বৈঠকে বসতে পারে।
এদিকে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, সাম্প্রতিক হামলায় দুই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তাও নিহত হয়েছেন।
রোববার সকাল থেকে তেহরানে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews