ইরানের পাল্টা হামলায় কাঁপলো ইসরাইল, ত্রিশাল হেলথ সেন্টার আন্তর্জাতিক ডেক্স
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে ইসরাইলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে উত্তর ইসরাইলজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে জানা গেছে। একই সঙ্গে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার কথাও জানিয়েছে ইসরাইলি বাহিনী।
ইসরাইল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানায়, ইরানের দিক থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আইডিএফ আরও জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল নয়; তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতে নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply