🟥 ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
ত্রিশাল হেল্প সেন্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো—ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল ওই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। নতুন করে তিনটি আসনের ফলাফল নিয়েও আইনি প্রক্রিয়া শুরু
Leave a Reply