1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ স্যাটেলাইট ছবিতে আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ে ক্ষতির চিত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত—রয়টার্স ইরানের পাল্টা হামলায় কাঁপলো ইসরাইল, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার জামাতে ইসলামী সহ ইসলামিক দলগুলোর ১১ জোটে—কৌশলী জামাত লাভবান নাকি অন্যরা লাভবান? ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীকে তালাকের নির্দেশ—বিএনপি এমপি ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা জামিনে মুক্ত হলেই আ. লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ

বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কেটে ফেলা হয়েছে বেড়ি বাঁধের ২০টি গাছ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার

কিশোরগঞ্জে বেড়িবাঁধের মেহগনি গাছ কাটার অভিযোগে তোলপাড়
ত্রিশাল হেল্প সেন্টার ডেস্ক:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দিকে, যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন রোধে বহু বছর আগে বেড়িবাঁধের পাশে মেহগনি গাছগুলো রোপণ করা হয়। গাছগুলো এলাকাকে প্রাকৃতিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছিল। প্রতিটি গাছের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে স্থানীয়দের ধারণা।
অভিযোগ রয়েছে, ব্যক্তিগত যাতায়াত সহজ করতে গত কিছুদিন ধরে ধাপে ধাপে গাছ কাটা হয়েছে। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয় বলে স্থানীয়দের দাবি। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছ কেটে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
তবে অভিযুক্ত জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, “আমি গাছ কাটিনি। জায়গা ও গাছ সরকারি নয়—যার যার জায়গা থেকে গাছ কাটা হয়েছে।”
এ বিষয়ে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার জয় জানান, গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি এনজিওর মাধ্যমে রোপণ করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট গাছ জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
— ত্রিশাল হেল্প সেন্টার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews