1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ স্যাটেলাইট ছবিতে আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ে ক্ষতির চিত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত—রয়টার্স ইরানের পাল্টা হামলায় কাঁপলো ইসরাইল, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার জামাতে ইসলামী সহ ইসলামিক দলগুলোর ১১ জোটে—কৌশলী জামাত লাভবান নাকি অন্যরা লাভবান? ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীকে তালাকের নির্দেশ—বিএনপি এমপি ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা জামিনে মুক্ত হলেই আ. লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ

বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার অভিযানে বাধা:

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার

বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার অভিযানে বাধা: নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতের দাবি ত্রিশাল হেল্প সেন্টারের
ত্রিশাল | নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার সাহেব একজন বিচক্ষণ ও ঠান্ডা মেজাজের কর্মকর্তা হিসেবে এলাকায় সুপরিচিত। অতীত সময়ে তিনি স্বাধীনভাবে ও নির্বিঘ্নে ভোক্তা অধিকারবিষয়ক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন।
তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, নতুন সরকার শপথ নেওয়ার পর থেকে তিনি আগের মতো স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। শুধু ত্রিশাল নয়, দেশের বিভিন্ন স্থানে তিনি অভিযানে গেলেই নেতা পরিচয়ধারী কিছু অসাধু ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে তাকে প্রতিহত করার চেষ্টা করছে। এতে করে অভিযান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আইন প্রয়োগে গুরুতর প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এ বিষয়ে ত্রিশাল হেল্প সেন্টার গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আইনের শাসন প্রতিষ্ঠা ও ভোক্তা অধিকার রক্ষার পথে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে ভোক্তা অধিকার রক্ষার চলমান উদ্যোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
ত্রিশাল হেল্প সেন্টার বর্তমান সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে—বিচারিক ও ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করে যেন তারা স্বাধীন ও নির্বিঘ্ন পরিবেশে অভিযান পরিচালনা করতে পারেন, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
—ত্রিশাল হেল্প সেন্টার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews