1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ স্যাটেলাইট ছবিতে আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ে ক্ষতির চিত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত—রয়টার্স ইরানের পাল্টা হামলায় কাঁপলো ইসরাইল, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার জামাতে ইসলামী সহ ইসলামিক দলগুলোর ১১ জোটে—কৌশলী জামাত লাভবান নাকি অন্যরা লাভবান? ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীকে তালাকের নির্দেশ—বিএনপি এমপি ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা জামিনে মুক্ত হলেই আ. লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ

তিন ধাপের পর্যবেক্ষণে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার

তিন ধাপের পর্যবেক্ষণে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রিশাল হেল্প সেন্টার প্রতিবেদক
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নে এগোচ্ছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, যোগ্য পরিবার বাছাইয়ে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রকৃত অভাবী মানুষ যাতে কোনোভাবেই বাদ না পড়ে, সে লক্ষ্যেই মাল্টি-লেভেল স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো হতদরিদ্র ও অতি দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারে নারীদের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বাড়ানো এবং সামগ্রিক সচ্ছলতা ফিরিয়ে আনা সরকারের অন্যতম উদ্দেশ্য।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কার্ড বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখা হবে, যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ না থাকে এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতেই সহায়তা পৌঁছে যায়।
—ত্রিশাল হেল্প

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews