1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ত্রিশাল প্রেসক্লাবে কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে এক ফ্রেমে মেজর মহেববুল্লাহ সাদী নিজের বিরুদ্ধে বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী চরমোনাই পীরের জাতির উদ্দেশে ভাষণ আজ সন্ধ্যায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন
ঢাকা | ত্রিশাল হেল্প সেন্টার
বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁর এই নিয়োগে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক বার্তায় ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাঁকে অভিনন্দন। পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান এর আগে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের Tufts University ও Harvard University–এ আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এবং জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এ বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews