চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
ঢাকা – ত্রিশাল হেল্প সেন্টার
দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা শুরু হচ্ছে। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করবেন।
সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে রোজা শুরুর সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এদিকে, সৌদি আরবে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই সেখানে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।
রমজান মাসকে মুসলিম উম্মাহ আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস হিসেবে পালন করে থাকেন। সারা দেশে মসজিদগুলোতে ইতোমধ্যে তারাবির নামাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Leave a Reply