1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ত্রিশাল প্রেসক্লাবে কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে এক ফ্রেমে মেজর মহেববুল্লাহ সাদী নিজের বিরুদ্ধে বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী চরমোনাই পীরের জাতির উদ্দেশে ভাষণ আজ সন্ধ্যায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ বার

৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত
ঢাকা | ত্রিশাল হেল্প সেন্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ স্থগিত রাখতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে দলটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
দলটির দাবি, উল্লিখিত আসনগুলোতে তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের সঙ্গে বিজয়ী ঘোষিত প্রার্থীদের ভোটের ব্যবধান তুলনামূলকভাবে কম। কোথাও কোথাও সর্বোচ্চ ব্যবধান প্রায় ১০ হাজার ভোটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে তারা উল্লেখ করে। ভোট গণনার সময় জয়ের সম্ভাবনার বার্তা পেলেও শেষ পর্যন্ত ফলাফল তাদের অনুকূলে আসেনি বলে অভিযোগ করা হয়। পুনর্গণনা হলে ফল ভিন্ন হতে পারে—এমন আশাবাদ ব্যক্ত করেছে জামায়াত।
যেসব আসনে পুনর্গণনার আবেদন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১ (রিকশা), ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩ (রিকশা), ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন দাখিল করছে এবং প্রয়োজন হলে আদালতের শরণাপন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews