মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি
ঢাকা | ত্রিশাল হেল্প সেন্টার
দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য ভাইরাল হয়। ভিডিওতে তাকে দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতে দেখা যায়। বক্তব্যটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হয়েছিল। তিনি ওই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
Leave a Reply