1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ত্রিশাল প্রেসক্লাবে কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে এক ফ্রেমে মেজর মহেববুল্লাহ সাদী নিজের বিরুদ্ধে বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী চরমোনাই পীরের জাতির উদ্দেশে ভাষণ আজ সন্ধ্যায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিজের বিরুদ্ধে বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২ বার

নিজের বিরুদ্ধে বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক | প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচিতে স্বয়ং তার উপস্থিতি অস্বাভাবিক এক দৃশ্যের জন্ম দিয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ ঘটনা ঘটে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে পাটওয়ারীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিক্ষোভ শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারী ঘটনাস্থলে হাজির হন এবং সেখানে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতির ছবি দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে পাটওয়ারী তার ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, “আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।”

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক মহলে উৎসুকতার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews