1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্প কর্মীকে গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার

তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্প কর্মীকে গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট | ত্রিশাল হেল্প সেন্টার
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হয়েছেন করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা (২৮)।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি পরিবারের বড় সন্তান ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের পাজেরো জিপ ফিলিং স্টেশনে আসে। গাড়িতে থাকা আবুল হাশেম সুজন পাঁচ হাজার টাকার অকটেন নেওয়ার নির্দেশ দেন। তেল নেওয়ার পুরো সময় তিনি পাম্প কর্মচারী রিপন সাহার পাশেই অবস্থান করছিলেন।
তেল নেওয়া শেষ হলে টাকা পরিশোধ না করেই তিনি গাড়িতে উঠে চালককে দ্রুত চলে যেতে বলেন। টাকা চাইতে রিপন গাড়ির পেছনে গেলে একপর্যায়ে গাড়ি থামিয়ে সুজন তার সঙ্গে কথা বলেন। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দিলে রিপন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম জানান, গাড়িটি প্রায় একশ গজ দূরে গিয়ে রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে আবুল হাশেম সুজন (৫৫) ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল হাশেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি জামিনে মুক্ত ছিলেন।
আহল্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহত রিপনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা পবিত্র সাহা বলেন, আজ আমার বড় ছেলের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। আমার সব শেষ হয়ে গেল। আমি এই হত্যার বিচার চাই।
করিম গ্রুপের ম্যানেজার ইমরান হোসেন জীবন বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। কোম্পানির পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews