1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

বেনজীর আহমেদের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুদক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার

বেনজীর আহমেদের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুদক
স্টাফ রিপোর্ট | ত্রিশাল হেলথ সেন্টার
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, রাত ১:৪৬
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জব্দকৃত সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তরের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, বেনজীর আহমেদের ফ্ল্যাট থেকে জব্দ করা মালামাল ত্রাণ তহবিলে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
দুদক সূত্র জানায়, কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে গুলশানের র‍্যাংকন আইকন টাওয়ারে অবস্থিত ১২/এ, ১২/বি, ১৩/এ ও ১৩/বি নম্বর ফ্ল্যাট থেকে জব্দকৃত পচনশীল মালামাল, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়-চোপড়, তৈজসপত্র এবং রান্নাঘরের সামগ্রী থেকে প্রয়োজনীয় নিলামযোগ্য আলামতের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য দুদক তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। কমিটি বর্তমানে মালামাল হস্তান্তরের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করছে।
দুদক আরও জানায়, এর আগে আদালতের নির্দেশে এসব মালামাল একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে লক্ষ্যে একটি নিলাম কমিটিও গঠন করা হয়। তবে কমিশনের ২৫/২০২৫ নম্বর সভায় বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়।
সভায় আলোচনায় উঠে আসে, জনবহুল আবাসিক ভবনে প্রকাশ্য নিলাম আয়োজন করলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি বিপুল পরিমাণ নতুন ও পুরোনো কাপড়-চোপড়সহ বিভিন্ন মালামালের তালিকা প্রস্তুত ও দীর্ঘ নিলাম প্রক্রিয়ায় অনেক সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জনস্বার্থ বিবেচনায় এসব বিষয় গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে দুদক নিলামের পরিবর্তে প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।
পরবর্তীতে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন এবং নিয়োগপ্রাপ্ত রিসিভার ও দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের আগেই সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। বর্তমানে তিনি স্বপরিবারে স্পেনে অবস্থান করছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews