1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানানোর প্রস্তাব ইসরাইলে

  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানানোর প্রস্তাব ইসরাইলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থি নেতা ইতামার বেন-গভির। তার দাবি, এ ধরনের ব্যবস্থায় বন্দিরা পালিয়ে যাওয়ার সাহস পাবে না। খবর প্রকাশ করেছে আনাদালু এজেন্সি।
রোববার (২১ ডিসেম্বর) ইসরাইলের স্থানীয় চ্যানেল ১৩ জানায়, দেশটির প্রিজন সার্ভিস বেন-গভিরের এই ‘অস্বাভাবিক ও বিতর্কিত প্রস্তাব’ খতিয়ে দেখছে। প্রস্তাব অনুযায়ী, বন্দিদের পালানোর সব সম্ভাবনা বন্ধ করতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে বেন-গভির এ প্রস্তাবটি ইসরাইলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কোবি ইয়াকোবি-র কাছে উপস্থাপন করেন। সম্ভাব্য কারাগারটি দেশটির উত্তরের হামাত গাদার এলাকায় নির্মাণের কথা বলা হয়েছে, যা দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি ও জর্ডান সীমান্তের কাছাকাছি। ওই এলাকায় ইতোমধ্যেই একটি কুমির খামার ও চিড়িয়াখানা রয়েছে।
এদিকে, এই প্রস্তাবের পাশাপাশি বেন-গভির ইসরাইলি পার্লামেন্ট কনেসেটে একটি বিল অনুমোদনের উদ্যোগ নিয়েছেন। বিলটি আইনে পরিণত হলে, ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা তাতে অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
গত ১১ নভেম্বর বিলটি প্রথম পাঠে অনুমোদন পেয়েছে। আইন হিসেবে কার্যকর হতে হলে এটি দ্বিতীয় ও তৃতীয় পাঠে পাস হতে হবে।
বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও প্রতিবেদনে বন্দিদের ওপর নির্যাতন ও চিকিৎসা অবহেলার অভিযোগ ক্রমেই বাড়ছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews