প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
ত্রিশাল হেল্প সেন্টার ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। আগামী ২ জানুয়ারি দেশের সব জেলায় (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান ছাড়া) এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে,
প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ)
১০,২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ৭,৪৫,৯২৯টি।
দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ)
৪,১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩,৩৪,১৫১টি।
সব মিলিয়ে ১৪,৩৮৫টি পদের বিপরীতে আবেদনকারী ১০,৮০,০৮০ জন। গড়ে প্রতিটি পদের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
▶ পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
▶ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।
▶ নারী ও পুরুষ পরীক্ষার্থীদের আলাদাভাবে তল্লাশি করা হবে।
▶ ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস শনাক্তে প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে।
▶ মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, ঘড়ি, পার্স ও সব ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।
▶ কালো বলপয়েন্ট কলম দিয়ে ওএমআর শিট পূরণ করতে হবে; পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে।
▶ পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র উভয়ই জমা দিতে হবে।
সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। অসদুপায় অবলম্বন বা ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply