1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় ‘বায়রন’র তাণ্ডব, প্রাণ গেল অন্তত ১৪ জনের

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় ‘বায়রন’র তাণ্ডব, প্রাণ গেল অন্তত ১৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | ০৮:৪৯ এএম

যুদ্ধ ও অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড় ‘বায়রন’। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও শৈত্যপ্রবাহে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। হাজারো বাস্তুচ্যুত পরিবার চরম মানবিক সংকটে পড়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি হামলায় ঘরবাড়ি হারানো মানুষগুলো আগে থেকেই তাঁবুতে মানবেতর জীবনযাপন করছিল। ঝড়ের আঘাতে সেই আশ্রয়গুলোও ধসে পড়েছে, অনেক জায়গায় পানিতে তলিয়ে গেছে তাঁবুর শিবির।

গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী—

শুক্রবার ভোরে উত্তর গাজার বির আন-নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি বাড়ি ধসে ৫ জন নিহত হন।

একই দিনে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেয়াল ভেঙে তাঁবুর ওপর পড়লে ২ জনের মৃত্যু হয়।

এর আগের দিন শাতি শরণার্থী শিবিরে একটি কাঠামো ধসে ১ জন নিহত হন।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তীব্র শীতে এক শিশুর মৃত্যু হয়েছে।

আল জাজিরার দক্ষিণ গাজার প্রতিনিধি ইব্রাহিম আল-খালিলি জানান,
“ঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে কার্যত মৃত্যুফাঁদে পরিণত করেছে। আজও ভারী বৃষ্টি, বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।”

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় ৭৬১টি আশ্রয়কেন্দ্রে ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগ মোকাবিলার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই উপত্যকাটিতে।

বিশ্লেষকদের মতে, ইসরাইলি অবরোধ, দীর্ঘস্থায়ী যুদ্ধ ও ভয়াবহ আবহাওয়া মিলিয়ে গাজায় মানবিক সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews