1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ত্রিশাল প্রেসক্লাবে কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে এক ফ্রেমে মেজর মহেববুল্লাহ সাদী নিজের বিরুদ্ধে বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী চরমোনাই পীরের জাতির উদ্দেশে ভাষণ আজ সন্ধ্যায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার

ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | ০২:৩৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি–র ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। শনিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, হামলার ঘটনায় গুলি চালানো এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews