প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
শেয়ার করুন:
—
আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম। এই পরিস্থিতিতে মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী—
✔ মার্চ মাস পর্যন্ত আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রি করা যাবে।
✔ এই সময়ের মধ্যে কেনা আনঅফিসিয়াল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
✔ তবে মার্চের পর থেকে আনঅফিসিয়াল ফোন বিক্রির আর কোনো সুযোগ থাকবে না।
বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম। তিনি জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এদিকে, সন্ধ্যা ৬টার দিকে NEIR সিস্টেম সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা।
মোবাইল বিক্রেতাদের আন্দোলন সম্পর্কে মো. আসলাম বলেন,
“সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।”
Leave a Reply