বাবরি মসজিদ ভাঙায় প্রথম হাত দেওয়া বলবীর সিং—এখন মুসলিম, নাম মোহাম্মদ আমির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
শেয়ার করুন:
১৯৯২ সালের ৬ ডিসেম্বর—ভারতের ইতিহাসে এক কলঙ্কময় দিন। ওইদিন অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বিজেপি ও শিবসেনার সমর্থকরা চালান ধ্বংসাত্মক হামলা। এর পরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাঙ্গা; প্রাণ হারান ২ হাজারেরও বেশি মানুষ।
এই মসজিদ বিধ্বস্ত করার কাজটি শুরু করেছিলেন যে ব্যক্তি, তিনি হলেন শিবসেনার সাবেক কর্মী বলবীর সিং। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বলবীর এখন সম্পূর্ণ বদলে গেছেন—তিনি মুসলিম হয়েছেন, নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ আমির।
এখন তাঁর চেহারা ও পরিচয় সম্পূর্ণ ভিন্ন—দীর্ঘ দাড়ি, মাথায় টুপি, গায়ে আলখেল্লা। কথায় কথায় বলেন ‘আল্লাহু আকবার’ ও ‘আলহামদুলিল্লাহ’। প্রতিদিন ভোরে আজান দেন।
যে মানুষ একদিন বাবরির গম্বুজে উঠে ইট খসিয়েছিলেন, আজ তিনিই ভারতের বিভিন্ন স্থানে ভেঙে পড়া মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কারে দিন-রাত ছুটে বেড়াচ্ছেন। তাঁর অঙ্গীকার—১০০টি মসজিদ পুনর্নির্মাণ করা।
বাবরি ভাঙার পর বাবার ঘরে আর ঠাঁই হয়নি বলবীরের। বাবা দৌলতরাম তাকে বাড়ি থেকে বের করে দেন এবং মৃত্যুর সময় বলে যান—বলবীর যেন তার মুখাগ্নি না করতে পারে।
মোহাম্মদ আমির জানান, তাদের পরিবার ছিল রাজপুত ঘরানার; কখনোই উগ্র হিন্দুত্ববাদের ধারক-বাহক ছিল না। তাই বাবার আচরণে তিনি অবাক হননি।
Leave a Reply