1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

নবধারা মডেল স্কুলের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার

নবধারা মডেল স্কুলের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

রাকিবুল হাসান ফরহাদ, ত্রিশাল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মাগুরজোড়া মধ্যেপাড়া এলাকায় অবস্থিত নবধারা মডেল স্কুলে ২০২৫ সালের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো স্কুল প্রাঙ্গণ প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র থেকে এমপি পদপ্রার্থী ড. ইঞ্জিনিয়ার মো: জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মেজর মো: আসাদুজ্জামান আসাদ,
সাংবাদিক রাকিবুল হাসান ফরহাদ,
মোঃ নরুল ইসলাম (জুয়েল),
অবসরপ্রাপ্ত আর্মি সদস্য মোঃ আব্দুল মান্নান (অপু)
এবং ইউপি সদস্য মো: মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. রেজাউল করিম সোহাগ।
সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক মোমেনী।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা, চারিত্রিক গুণাবলি ও দেশপ্রেমের চর্চা করে ভবিষ্যৎ জীবন গড়ার আহ্বান জানান।
পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, স্মারক ও ফুল তুলে দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews