1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা নিষিদ্ধ আ. লীগ নেতাকে জেলগেটে মালা পরিয়ে বরণ করলেন বিএনপির এমপি ইরানে হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবেরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন সেনারা ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহতের দাবি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার

৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে ইসরাইল। গাজা প্রশাসনের অভিযোগ—গত ৪৪ দিনে ইসরাইলি বাহিনী প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। এসব হামলায় ৩৪২ জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন; তাদের মধ্যে নারী, শিশু ও প্রবীণদের সংখ্যাই বেশি।

গাজার গণমাধ্যম কার্যালয় জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইল ৪৯৭টি হামলা পরিচালনা করেছে। শুধু শনিবার (২২ নভেম্বর) একদিনেই যুদ্ধবিরতি ভঙ্গের ২৭টি ঘটনা ঘটে, যাতে ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরাইল পরিকল্পিতভাবে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে—যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক প্রোটোকলের সুস্পষ্ট লঙ্ঘন।

এদিকে, চুক্তি অনুযায়ী জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা গাজায় প্রবেশের কথা থাকলেও—ইসরাইল কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সারা গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ২৪ জনের মধ্যে শিশুও রয়েছে। নেতানিয়াহুর দপ্তর দাবি করেছে—গাজায় ‘ইয়েলো লাইন’-এর কাছে হামাসের এক সদস্য ইসরাইলি সেনাদের ওপর হামলা চালানোর পর ওই আক্রমণ করা হয়।

জবাবে হামাস ওই যোদ্ধার পরিচয় প্রকাশ করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল-রিশেক মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর অনুরোধ জানান। তার দাবি—ইসরাইল ইচ্ছাকৃতভাবে অজুহাত তৈরি করে আবারও ভয়াবহ যুদ্ধ শুরু করার পথ তৈরি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews