1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার ও হেলপার নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার ও হেলপার নিহত

স্টাফ রিপোর্টার ত্রিশাল হেল্প সেন্টার

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা একটি পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারী (হেলপার)।

সোমবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে, মহাসড়কের ময়মনসিংহগামী লেনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি পণ্যবাহী ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো ট ১৮-৯০৮৮) এর টায়ার ব্লাস্ট হয়ে গেলে সেটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আরেকটি পণ্যবাহী ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো ট ১৬-২৬১৬) এসে জোরালোভাবে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকচালক আল আমিন (৪০) ও হেলপার রাশেদুল (২৮) নিহত হন।

নিহত চালক আল আমিনের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বাসিন্দা জয়নাল মিয়ার ছেলে এবং নিহত হেলপার রাশেদুল ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার কালিবাড়ি গোদারা ঘাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে দুর্ঘটনায় জড়িত উভয় ট্রাক থানার হেফাজতে নেওয়া হয়েছে।

এলাকাবাসীর ধারণা, ভোরবেলার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews