1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা: সাদিক ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত

  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার

 


ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা: সাদিক ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত

ত্রিশাল হেল্প সেন্টার প্রতিবেদন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৬ বছর পর আয়োজিত এই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ১,৮১৫ ভোট

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন এসএম ফরহাদ। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট, আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৬৪৫ ভোট

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন খান (৯,৫০১ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪,২৫৮ ভোট

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ভোট দিয়েছেন ৮০ শতাংশেরও বেশি।

এবারের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews