মিসর-ইসরাইলের মধ্যে ৩৫ বিলিয়ন ডলারের রেকর্ড গ্যাস চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক | ত্রিশাল হেল্প সেন্টার | ৯ আগস্ট ২০২৫
গাজায় ইসরাইলের গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ চলমান থাকা অবস্থায় মিসর ইসরাইলের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির পরিমাণ প্রায় ৩৫ বিলিয়ন ডলার।
মিডল ইস্ট আই জানিয়েছে, এই চুক্তি অনুযায়ী ২০৪০ সাল পর্যন্ত লেভায়াথান সমুদ্রতলীয় গ্যাসক্ষেত্র থেকে মিসরে ১৩০ বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি হবে। ইসরাইলি জ্বালানি কোম্পানি নিউমেড বৃহস্পতিবার চুক্তির ঘোষণা দেয়, যারা লেভায়াথানের ৪৫.৩৪% মালিক।
২০১৮ সালের পূর্ববর্তী চুক্তির তুলনায় এটি তিনগুণ বড়। তবে নতুন চুক্তিতে মিসরকে প্রতি বিসিএম গ্যাসে প্রায় ১৪.৮% বেশি দাম দিতে হবে। দেশটির বিদ্যুৎ সংকট ও গ্যাস উৎপাদন হ্রাসের কারণে আমদানি নির্ভরতা বেড়েছে। বর্তমানে মিসরের গ্যাসের ১৫-২০% আসে ইসরাইল থেকে।
চুক্তি কার্যকর নির্ভর করবে নতুন পাইপলাইন ও রপ্তানি অবকাঠামো নির্মাণের ওপর। প্রথম ধাপে ২০২৬ সালের শুরুতে ২০ বিসিএম গ্যাস সরবরাহের পরিকল্পনা থাকলেও, গাজায় হামলার কারণে প্রকল্প বিলম্বিত হচ্ছে।
এদিকে, গাজা অবরোধে কায়রোর ভূমিকা নিয়ে মিসরের ভেতরে এবং ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। রাফাহ ক্রসিং বন্ধের প্রতিবাদে গত জুলাইয়ে কায়রোতে হামলা এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ হয়েছে। প্রেসিডেন্ট আল-সিসি এসব অভিযোগ অস্বীকার করেছেন
Leave a Reply