আন্তর্জাতিক ডেস্ক | ত্রিশাল হেল্প সেন্টার
প্রকাশ: ২০ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই অনুরোধ জানান তিনি।
সম্প্রতি হোয়াইট হাউজে মধ্যাহ্নভোজে মিলিত হন ট্রাম্প ও মুনির। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
“আমি জেনারেল আসিম মুনিরের সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি।”
হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি জানান, মুনির বৈঠকে ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরে তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
ভারতের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পেছনে ট্রাম্প, মোদি ও মুনির—এই তিন নেতার কৌশলগত ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রাম্প বলেন—
“আমি পাকিস্তানকে ভালোবাসি। মোদিও একজন দারুণ মানুষ। গতরাতে তার সঙ্গে কথা হয়েছে। আমরা একটি বাণিজ্য চুক্তির দিকেও এগোচ্ছি। তবে সবচেয়ে বড় কথা হলো— আমি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি।”
তিনি আরও বলেন—
“ভারতের পক্ষে শান্তির দূত হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর পাকিস্তানের পক্ষে ছিলেন জেনারেল আসিম মুনির। দু’জনেই পারমাণবিক অস্ত্রধারী দেশের প্রতিনিধি। সেই যুদ্ধ থামাতে পেরে আমি গর্বিত।”
Leave a Reply