আন্তর্জাতিক ডেস্ক | ত্রিশাল হেল্প সেন্টার
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৫০ পিএম
চলমান ইরান-ইসরাইল সংঘাতে নাটকীয় মোড়: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, খামেনিকে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজান এলাকার একটি গোপন বাঙ্কারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন তার প্রভাবশালী ছেলে মোজতবা খামেনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি “ট্রুথ সোশ্যালে” পোস্ট করে লিখেছেন:
“আমরা জানি তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ টার্গেট। আপাতত তাকে হত্যা করা হবে না, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।”
Leave a Reply